
সোহেল এফ রহমান বাংলাদেশের একজন স্বনামধন্য ব্যবসায়ীক ব্যক্তিত্ব। তিনি দেশের সর্ববৃহৎ ব্যবসায়ীক প্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান। বাংলাদেশের যে কয়েকজন ব্যবসায়িক ব্যক্তিত্বের কারণে শিল্প উন্নয়ন, সামগ্রিক অর্থনীতির উন্নতিসাধন ও কর্পোরেট সেক্টরের প্রসার ঘটেছে তাদের মাঝে সোহেল এফ রহমান অন্যতম।
সোহেল এর রহমান প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পরে বিলেতে পড়াশোনা করেন। ১৯৬৬ সালে তিনি এবং তার ভাই সালমান এফ রহমান তাদের বাবার পাটকল দিয়ে ব্যবসা শুরু করেন। বাংলাদেশের স্বাধীনতার পর সরকার পাটকলটি সরকারীকরণ করলে তারা বাংলাদেশ এক্সপোর্ট এন্ড ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো গ্রুপ) নামে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।
সোহেল এফ রহমান বিভিন্ন সময় আরব বাংলাদেশ ব্যাংক, পূবালী ব্যাংক, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এবং ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন এন্ড ডেভেলপমেন্ট কোম্পানির ডিরেক্টর পদে অধীন ছিলেন। পাশাপাশি তিনি আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পদেও অধীন ছিলেন।
সোহেল এফ রহমানের যোগ্য নেতৃত্বে বেক্সিমকো গ্রুপ বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীক প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে। ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি সোহেল এফ রহমান বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও জনসেবার সাথে জড়িত।