সোহেল এফ রহমানের অধীন বেক্সিমকো গ্রুপ লভ্যাংশ ঘোষণা করবে ২১ অক্টোবর
- paulabruttelrb
- Oct 30, 2021
- 1 min read
বাংলাদেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত রয়েছে বেক্সিমকো গ্রুপের চার কোম্পানি। এই চার কোম্পানি লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) । নির্ধারণ হয়েছে ২১ অক্টোবর এই চার কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
দেশের শীর্ষস্থানীয় ব্যাবসায়ী সোহেল এফ রহমান তার ছোট ভাই সালমান এফ রহমানকে সাথে নিয়ে গড়ে তুলেছেন বাংলাদেশের বেসরকারি খাতের সবচেয়ে বড় প্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপ। পুঁজিবাজারে আরও গতি আনতে প্রতিষ্ঠানটি সম্প্রতি পুঁজিবাজারে সুসুক বন্ড ছেড়েছে। সোহেল এফ রহমান ও সালমান এফ রহমান বেক্সিমকো গ্রুপকে প্রতিষ্ঠা করেছেন বেসরকারি খাতের সবচেয়ে বড় কোম্পানি হিসেবে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে কাজ করছে ৭০,০০০ নিবেদিতপ্রাণ কর্মী। বেক্সিমকো গ্রুপ বিশ্বের ৪৩টিরও বেশী দেশে পণ্য রপ্তানী করে।
Comments